29 C
আবহাওয়া
১:৩১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের ৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের ৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা

জ‌রিমানা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে পাহাড় কেটে পরিবেশ নষ্ট ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা করায় ১ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৮ আগস্ট) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী শুনানী শেষে এ জরিমানা করেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া পাহাড় কাটা ও ছাড়পত্রবিহীন বহুতল ভবন নির্মাণের দায়ে নাসির উদ্দিনকে ২ লাখ ৪৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ছাড়পত্রবিহীন বহুতল ভবন নির্মাণের দায়ে ড্রীমল্যান্ডকে ২৫ হাজার টাকা, ছাড়পত্র ও ইটিপিবিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে মেসার্স আল্লামা ওয়াশিং প্লান্টকে ১ লাখ টাকা, ছাড়পত্র নবায়নবিহীন ও ইটিপি অকার্যকর রেখে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ফেব্রিক কানেকশানকে ৭৫ হাজার টাকা ও ছাড়পত্রবিহীন ফার্নিচার কারখানা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে মেগা ফার্নিচারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের জরিমানার টাকা আগামি ৭ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত