31 C
আবহাওয়া
১০:২৯ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » তাপমাত্রা কমতে পারে

তাপমাত্রা কমতে পারে

meteorological headquarter bangladesh আবহাওয়া অফিস

বিএনএ, ঢাকা : আজ চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট ও ঢাকা বিভাগের কয়েকটি জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

বুধবার (১৮ আগস্ট) আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।  মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৪ দশমকি ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সন্দ্বীপে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা উপকূল এবং এর কাছাকাছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে  খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সন্দ্বীপে সর্বোচ্চ ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া কক্সবাজারে ৯২, খেপুপাড়ায় ৫৩, কুতুবদিয়ায় ৪৯, রাজশাহীতে ৩৬, টেকনাফে ৩৪, পটুয়াখালী ও মাইজদীকোর্টে ৩২, ফেনী ৩১, মংলায় ৩০ এবং বগুড়ায় ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। বুধবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে এবং আগামিকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩৬ মিনিটে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সামনে কঠিন সময়, হেসেখেলে কাটালে দেশ ক্ষতিগ্রস্ত হবে : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত