20 C
আবহাওয়া
৪:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » মুজিবনগরে কৃষি মেলার উদ্বোধন

মুজিবনগরে কৃষি মেলার উদ্বোধন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

মেহেরপুর : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে কৃষকদের জীবনমান অনেক উন্নত হয়েছে। সরকার কৃষির আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার(১৮ মার্চ) মেহেরপুরের মুজিবনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী
উদ্‌যাপন উপলক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষক সমাবেশ ও কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার। সরকার প্রতিবছর কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা দিচ্ছে। কৃষকদের বীজ সার থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যায়ে কৃষি পরামর্শ দেয়ার ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের প্রণোদনার পাশাপাশি ভর্তুকি মূল্যে আধুনিক যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। কৃষিখাতের আধুনিকায়নে বেশ কিছু প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কৃষি খাতের উন্নয়ন সারা বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান। সমাবেশে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের পরিচালক মোখলেছুর রহমান, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এবং অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বক্তব্য রাখেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প ও যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে মেলায় ১৩ টি স্টল স্থান পেয়েছে। আগামী ২০ মার্চ পর্যন্ত এ মেলা চলবে।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী