31 C
আবহাওয়া
৮:৪২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৪

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৪

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৪

বিএনএ বিশ্ব ডেস্ক: ব্রাজিলের সাও পাওলোতে একটি রাস্তায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৭ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে শহরের পশ্চিমাঞ্চলের বাররা ফান্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ আমেরিকার বৃহত্তম মহানগরী ব্রাজিলের ফায়ার ডিপার্টমেন্ট এক টুইটে জানিয়েছে, সাও পাওলো রাজ্য মিলিটারি পুলিশের অংশ। দুর্ঘটনায় নয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি ‘বিস্তারিত তথ্যের জন্য তারাও অপেক্ষা করছে।’

স্থানীয় মিডিয়ার মতে হেলিকপ্টারটি ছিল এয়ার ট্যাক্সি কোম্পানির মালিকানাধীন রবিনসন আর ৪৪ রাভেন ২।

ব্রাজিলিয়ান হেলিকপ্টার পাইলট অ্যাসোসিয়েশন অনুসারে, সাও পাওলোতে ৪১১টি ব্যক্তিগত নিবন্ধিত হেলিকপ্টার রয়েছে। সূত্র : ইউএনবি

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮