বিএনএ,চট্টগ্রাম : বছর ঘুরে আমাদের দোরগোড়ায় আবার হাজির হলো পবিত্র মাহে রমজান ।আজ বুধবার (১৮ ফেব্রুয়ারী) চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু হতে যাচ্ছে রোজা। রমজানকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করল পোর্টল্যান্ড গ্রুপ।

বুধবার(১৮ ফেব্রুয়ারি) বারিক বিল্ডিংস্থ পোর্টল্যান্ড- সাত্তার টাওয়ার অফিসে ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান নুরুল হোসাইন খোকা ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন যুবব্রত মজুমদার, হারুন অর রশিদ, জাফর ইকবাল,মাইনুদ্দিন মজুমদার লিটনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা ।
বিএনএনিউজ২৪ডটকম
![]()

