30.9 C
আবহাওয়া
৭:৫৩ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৬
Bnanews24.com
Home » শপথের পরদিন রাস্তায় ঝাড়ু হাতে জামায়াত আমির

শপথের পরদিন রাস্তায় ঝাড়ু হাতে জামায়াত আমির


বিএনএ, ঢাকা: পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শপথের পরদিনই ফজরের নামাজের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচির সূচনা করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানী মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ থেকে এ কর্মসূচি শুরু করেন তিনি।

কর্মসূচির সময় জামায়াত আমির বলেন, “আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়বো। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে। এ কাজ আমি শুরু করলাম। আমি ঢাকায় থাকলে প্রতিদিন এখানে এসে রাস্তা ঝাড়ু দিব। আর ঢাকার বাইরে যেখানে যাবো সেখানেই সহকর্মীদের নিয়ে একই কাজ করবো।”

এসময় জামায়াত আমিরের সঙ্গে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দীন ও মিরপুর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন রাস্তা পরিষ্কারের কাজে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ