বিএনএ,ডেস্ক : শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, রোববার হচ্ছে নির্বাচন কমিশনের জন্য রেডলাইন। যদি তারা সেই রেডলাইনটায় নিরপেক্ষতা দেখিয়ে আরপিও এবং সংবিধানকে মান্য করে সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারে, তাহলে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। যদি তারা সেখানে ভুল করে এবং পক্ষপাত বা কোনো ফাঁকফোকর দিয়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের পার করে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অ্যাকশনে যাব।’

অর্ন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা বিএনপির নাম উল্লেখ করে অভিযোগ করেন, দলটি ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের মনোনয়ন দিয়ে একটি লুটেরা শ্রেণী তৈরি করতে তৎপর রয়েছে। আর নির্বাচন কমিশন বিএনপির কথা মতো উঠবস করছে।
নির্বাচন কমিশনকে অনেক সময় ও সুযোগ দেওয়া হয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, অ্যাফিডেভিটের মাধ্যমে বিদেশি নাগরিকদের বাংলাদেশে নির্বাচন করার সুযোগ দেওয়ার যে কথাগুলো আমরা শুনেছি, তার পরে আমরা তাদের আর কোনো ধরনের সুযোগ দেব না। ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর আচরণের কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন কোন অবস্থাতে বিএনপির ঋণ খেলাপি ও বিদেশী নাগরিক ও আনুগত্য প্রর্দশনকারিকে জনপ্রতিনিধি হতে দিবেন না।।
এনসিপি ও ১০-দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে দেশবাসী, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা স্পষ্টভাবে এই বার্তাটা দিতে চাই যে আপনারা কোনোভাবেই একটা দায়সারা বা সেটেলড নির্বাচন করে দিয়ে পার পেয়ে যাওয়ার কথা ভাববেন না।’
আসিফ মাহমুদ বলেন, তাঁরা কোনোভাবেই একটা যাচ্ছেতাই নির্বাচন করার সুযোগ দেবেন না। যেনতেন নির্বাচন করার চেয়ে প্রয়োজনে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করে কিছুদিন দেরি করে হলেও একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই থাকবে তাঁদের মূল অগ্রাধিকার।
হঠাৎ কেন কিংস পার্টি এনসিপি ১০ দলীয় জোটের পক্ষে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে রাজপথে নামার হুমকি দিলেন? ইসির আপিল শুনানীর শেষ পর্যায়ে এসে নির্বাচন কমিশন পুনর্গঠন ও দেরি করে হলেও একটি সুষ্ঠ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলনের অআয়োজন করলেন? তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অর্ন্তবর্তীকালীন সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করে সাংগঠনিক ও প্রশাসনিক শক্তি বৃদ্ধি করতেই মূলত: জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেয়ার নীল নকশার অংশ হিসাবে নেপথ্য কলকাঠি নাড়াচ্ছেন।
সৈয়দ সাকিব
![]()

