বিএনএ, ডেস্ক : ব্যালট পেপার নিয়ে শঙ্কা এবং নির্বাচন কমিশনে (ইসি) একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ইসি ঘেরাও করেছে ছাত্রদল।রোববার সকাল থেকে আগারগাঁওস্থ ইসি ভবনের সামনে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
সরেজমিন দেখা গেছে, নির্বাচন ভবনের সামনে ও আশপাশে শত শত ছাত্রদল কর্মী অবস্থান করছেন। ইসির নিরাপত্তা বেষ্টনীর বাইরে রাস্তায় অবস্থান করছেন তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই কর্মসূচির নেতৃত্বে রয়েছে ছাত্র সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেন, ‘আমরা লক্ষ্য করছি, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রতিনিয়ত নির্বাচন কমিশনারদের সাথে সাক্ষাৎ করছে। সচিবালয় বা নির্বাচন কমিশনে তাদের কোনো কাজ না থাকলেও তারা সেখানে অবাধ বিচরণ করছে এবং প্রভাব বিস্তার করছে।’
বিএনএ/ ওজি
![]()
