32 C
আবহাওয়া
৪:১৫ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পটিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

পটিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

পটিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় গ্রেফতার করা হয়েছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার নুরুল হোসেনের পুত্র নাছির উদ্দীন (৪৮) ও একই এলাকার নুরুল আমিনের পুত্র রাশিফুল ইসলাম রাহুল (১৯) কে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশ পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের কমলমুন্সির হাট এলাকায় এ অভিযান চালায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ টাকা। এ ঘটনায় জেলা ডিবি পুলিশের উপ পরিদর্শক মোহাম্মদ মাসুদ বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা করেছেন।

জানা গেছে, শুক্রবার রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ ১৩-৪৫৬৫) করে ইয়াবার একটি বড় চালান পাচারের খবর পেয়ে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ অভিযানে নামে। পরে একটি মাইক্রোবাস সিগন্যাল দিয়ে তল্লাশি শুরু করে। এসময় মাইক্রোবাসের বাম পাশের দরজার ভিতরের কভারে রাখা ৩৬ হাজার পিস ইয়াবা দেখতে পান এবং পাচারকারী নাছির ও রাশিফুলকে গ্রেফতার করেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে মাইক্রোবাসে করে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা করা হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত