30 C
আবহাওয়া
৮:৫৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » লালমনিরহাটে ট্রাক চাপায় দুই পুলিশ সদস্যের মৃত্যু

লালমনিরহাটে ট্রাক চাপায় দুই পুলিশ সদস্যের মৃত্যু

গোপালগঞ্জে ট্রাক খাদে,দুইজনের মৃত্যু 

বিএনএ,লালমনিরহাট:লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাক চাপায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।সোমবার(১৮ জানুয়ারি)দুপুরে উপজেলার খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,হাতীবান্ধা থানার পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন, কনস্টেবল হাজী মুজিবুল ইসলাম।

জানা গেছে,সোমবার দুপুরে উপজেলার ফকির পাড়া এলাকায় কাজ শেষে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ধরে মোটরসাইকেলে করে থানায় ফিরছিলেন এসআই আব্দুল মতিন,কনস্টেবল মুজিবুল ইসলাম।পথিমধ্যে উপজেলার খানের বাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে তারা ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।পরে খবর পেয়ে মরদেহ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এরশাদুল আলম জানান,ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।তবে চালক পলাতক রয়েছেন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা