22 C
আবহাওয়া
৮:০৭ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » তেঁতুল পেলে সব ভুলে যান দীপিকা

তেঁতুল পেলে সব ভুলে যান দীপিকা

দীপিকা

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক গোনা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই অভিনেত্রী হঠাৎ শুকনো লঙ্কা মাখানো কাঁচা আমের ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সেই পোস্টের নিচে ‘লাভ রিঅ্যাক্ট’ জড়ো হয়েছিল ২০ লাখের মতো। দীপিকা যে আচার ভালোবাসেন, তা কে না জানে!

দীপিকার তেঁতুলপ্রীতি নেট দুনিয়ার আলোচনার বিষয়। পাকা তেঁতুল, কাঁচা আম বা টক-ঝাল আচার পেলে লিপস্টিকের কী খবর, সেই খোঁজ রাখেন না দীপিকা।

আর বিষয়টি অন্য কোনো সূত্র থেকে নয়, দীপিকা নিজেই জানিয়েছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। নিজের পছন্দের খাবারের কথা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী।

আর সেখানে জানিয়েছেন, তেঁতুলসহ যেকোনো টক খাবারের নাম শুনলে অন্যদের যেমন হয়, তারও ঠিক তেমনটাই হয়। বাড়িতে বানানো দক্ষিণ ভারতীয় খাবার খুবই পছন্দ দীপিকার। ভাতের সঙ্গে চাটনি তার লাগবেই।

এদিকে, ২৫০ কোটি রুপি বাজেটের ‘ফাইটার’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। অ্যাকশন থ্রিলারধর্মী এ ছবিতে তিনি অভিনয় করতে চলেছেন হৃতিক রোশনের বিপরীতে। সব ঠিক থাকলে, দীপিকার সঙ্গে এটাই হবে হৃতিকের প্রথম ছবি।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা