বিএনএ, ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগ মুহূর্তে ভারতীয় কান্ট্রি কোড ব্যবহার করা ফোন নম্বর থেকে প্রসিকিউশন টিমের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ফোন করে অকথ্য গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত উৎস থেকে ফোন আসা শুরু হয় এবং আজও একাধিক হুমকির কল পেয়েছেন। অধিকাংশ কলই ভারতীয় কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে।
শেখ হাসিনার শাস্তি হলে প্রসিকিউশন টিমের কাউকে বাঁচতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে তিনি জানান।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এত বেশি ফোন পেয়েছেন যে এক পর্যায়ে মোবাইল ফোন বন্ধ করতে হয়েছে। হুমকির ভাষা প্রায় একই— “নেত্রীর সাজা হলে তোমাদের জীবন শেষ।”
তিনি আরও বলেন, “ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এসব আমলে নেওয়ার কিছু নেই।”
বিএনএ/ ওজি
![]()
