32 C
আবহাওয়া
৫:০১ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় ৩ মাদক সেবনকারী আটক

আনোয়ারায় ৩ মাদক সেবনকারী আটক

আনোয়ারায় সড়কের পাশে অজ্ঞাত নারীর নিথর দেহ

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় উপজেলায় তিন মাদক সেবনকারী আটক করেছে সেনাবাহিনী। শনিবার (১৬নভেম্বর ) বিকালে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা সবাই পেশাদার মাদক সেবনকারী বলে জানায় সেনাবাহিনী।

আটককৃতরা হলেন মোঃ বাবুল (৫৫), মোঃ আলম (৫০) ও মোঃ আরাফাত (২৩)। তারা সবাই উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাফিস সাদিক রিফাত জানান, এলাকায় মাদক সেবন করার অভিযোগে তিন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়। পরে আইনী প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃত তিনজন স্থানীয় পেশাদার মাদক ব্যবসায়ী ও সেবনকারী। এলাকায় বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করে ও সেবন করে থাকে। প্রতিদিনের মতো এলাকায় মাদক সেবন অবস্থায় স্থানীয়দের থেকে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁরা তিনজনকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। এসময় তাদের থেকে জাল টাকা, চাকু, বাটাল, গাজা, তামাক পাতা, গাজা খাওয়ার কলকি, নেশা করার ফুয়েল পেপার ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ওসি মনির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত