28.9 C
আবহাওয়া
৮:৪৮ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় নারী শিক্ষার্থীদের ফুটবল ফাইনাল টুর্ণামেন্ট সম্পন্ন

আনোয়ারায় নারী শিক্ষার্থীদের ফুটবল ফাইনাল টুর্ণামেন্ট সম্পন্ন

আনোয়ারা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে স্কুল ভিত্তিক নারী শিক্ষার্থীদের "ফুটবল টুর্ণামেন্ট

বিএনএ, চন্দনাইশ (চট্টগ্রাম ) : আনোয়ারা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে স্কুল ভিত্তিক নারী শিক্ষার্থীদের “ফুটবল টুর্ণামেন্ট ২০২২” এর ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে- ওডেব’র আয়োজনে এ টুর্ণামেন্ট হয়।

সংস্থার প্রধান নির্বাহী শ্যামলী মজুমদারের সার্বিক নির্দেশনায় দাতাসংস্থা -ডায়াকোনিয়ার সহায়তায় আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় এ ম্যাচ অনুষ্ঠত হয়।উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা  শেখ জোবায়ের আহমেদ।
চন্দনাইশ চট্টগ্রাম
এতে আরো উপস্থিত ছিলেন – আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাশ, পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার নন্দী, সাংবাদিক নুরুল ইসলাম, জাহিদ হাসান হৃদয়, মোহাম্মদ রিয়াদ হোসেন,অত্র স্কুলের  শিক্ষকদ্বয় ও স্কুল শিক্ষার্থীরা। উক্ত ম্যাচের শুভ উদ্ভোধন  করেন প্রকল্পসমন্বয়কারী  লাবণ্য মুৎসুদ্দী,

ওডেব’র পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন – রতন দাশ, প্রজেক্ট ম্যানেজার ও মাহমুদুল হক, ফয়জুল হাকিম, হাসিনা আক্তার, হেলাল মিয়া, অনুপমা সাহা ও রুপম দাশ।

ফাইনাল খেলায় আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় ১-০ গোলে পরৈকোড়া নয়নতারা  উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেন। উপজেলা নির্বাহী অফিসার চ্যাম্পিয়ন ও রানার আপ দের হাতে -ওডেব কর্তৃক প্রদত্ত উপহারসামগ্রী -জার্সি সেট, বুট ও ট্রফি তুলে দেন৷

বিএনএ/ মোঃ আবু তাহের,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫ যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির