20 C
আবহাওয়া
৩:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুতুবদিয়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

কুতুবদিয়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

কুতুবদিয়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পানিতে ডুবে সাফা নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত‍্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের পুতিন্নার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত‍্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে ৪টায় পুতিন্নার পাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের শিশু কন্যা সাফা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন অনেকক্ষণ খোঁজাখুজির পর পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি প্রায় ১ ঘন্টা পানির নিচে ডুবে ছিল। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যখন হাসপাতালে নিয়ে আসছিল তখন সে মৃত।

বিএনএনিউজ/শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী