29 C
আবহাওয়া
১:৫৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » আগামী বর্ষার আগেই জলাবদ্ধতা থেকে মুক্তি-চসিক মেয়র

আগামী বর্ষার আগেই জলাবদ্ধতা থেকে মুক্তি-চসিক মেয়র

আগামী বর্ষার আগেই জলাবদ্ধতা পাবে চট্টগ্রামবাসী-চসিক মেয়র

বিএনএ, চট্টগ্রামঃ আগামী বর্ষা মৌসুমের আগেই চট্টগ্রামে চলমান প্রকল্পের কাজ শেষ হবে। এর মধ্য দিয়ে চট্টগ্রামের মানুষ জলাবদ্ধতা অভিশাপ থেকে মুক্তি পাবে। রবিবার (১৭ জুলাই) বারাইপাড়া নতুন খাল খনন প্রকল্পের কাজ ও বির্জাখাল পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ অভিমত ব্যক্ত করেন।

মেয়র বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর কর্তৃক বাস্তবায়নাধীন জলাবদ্ধতা নিরসন মেগা প্রকল্পের আওতাধীন ৩৬ টি খাল খনন ও সংস্কারের মধ্যে চাক্তাই খাল অন্যতম। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রকল্পের কাজ সম্পন্ন হলে এবং খাল নালাগুলোকে আবর্জনামুক্ত রাখতে পারলে নগরবাসীকে আর জোয়ারের পানি ও বৃষ্টির পানিনিয়ে শঙ্কায় থাকতে হবেনা। তাই দুর্দশা লাগবে প্রকল্প বাস্তবায়ন ও নিয়মিত ক্র্যাশ প্রোগ্রামের পাশাপাশি নাগরিক সচেতনতা সমান গুরুত্বপূর্ণ।

পরিদর্শন কালে, অন্যান্যের মধ্যে কাউন্সিলর আশরাফুল আলম, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, নির্বাহী প্রকৌশলী আবু সিদ্দিকী সহ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গক্রমে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চাক্তাই খাল ছিল চট্টগ্রামের আশীর্বাদ। চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকান্ডের মূলকেন্দ্র ছিল এ চাক্তাই খালের দুপাশের চাক্তাই, খাতুনগঞ্জ, আছাদগঞ্জ, বক্সিরহাটকে ঘিরেই। বিশেষ করে ভোগ্যপন্য আনয়নে সারাদেশের সাথে চট্টগ্রাম সংযুক্ত ছিল এ খালের মাধ্যমে। তাই খালটি বাঁচাতে আমি চাক্তাই খাল খনন সংগ্রাম কমিটি করেছিলাম।

তৎকালীন মেয়র আলহাজ¦ এবিএম মহিউদ্দিন চৌধুরী ৯ থেকে ১২ ফুট গভীরতা রেখে খালটি খনন ও তলা পাকা করেছিলেন। কিন্তু একটা সময়ে এসে খালটি নিয়মিত মাটি উত্তোলন না করা এবং খালের দুপাশে বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় মাটি সরানোর যন্ত্রপাতি আনা নেওয়া সম্ভব হয়নি। ফলে পাহাড় ধোয়অ পলি ও নির্মান কাজের বালি এবং গৃহস্থিলী বর্জ্য, পলিথিনসামগ্রী জমা হয়ে খালটি ভরাট হয়ে চট্টগ্রামবাসীর জন্য অভিশাপে পরিনত হয়েছে।

এছাড়াও বহদ্দার হাট হতে বারইপাড়া, কাপাসগোলা, চকবাজার, দেওয়ানবাজার, দক্ষিণ বাকলিয়া ও কোরবানী গঞ্জ এবং খাতুনগঞ্জ হয়ে সাড়ে ছয় কিলোমিটার খালটির বিভিন্ন পয়েন্ট কালবার্টের নিচে গ্যাস ও ওয়াসার পাইপলাইন অপরিকল্পিত স্থাপনা নির্মান, অবৈধ দখল ও পয়ঃ নিস্কাশনে প্রধানতম পথটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

এসময় তিনি স্থানীয় ও ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, এ প্রকল্প ও মেগা প্রকল্পের আওতাধীন চাক্তাই খাল খনন ও সংস্কারের কাজ সম্পন্ন হলে নগরীর বৃহত্তর অংশের সমস্যা দূর হবে।

বিএনএ/এফএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি