29 C
আবহাওয়া
১:৫৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » গ্রিসে বিধ্বস্ত বিমানে সেনাবাহিনী ও বিজিবির জন্য কেনা মর্টার শেল ছিল : আইএসপিআর

গ্রিসে বিধ্বস্ত বিমানে সেনাবাহিনী ও বিজিবির জন্য কেনা মর্টার শেল ছিল : আইএসপিআর

গ্রিসে বিধ্বস্ত বিমানে সেনাবাহিনী ও বিজিবির জন্য কেনা মর্টার শেল ছিল : আইএসপিআর

বিএনএ ডেস্ক : গ্রিসে বিধ্বস্ত হওয়া কার্গো বিমানটিতে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের জন্য ক্রয় করা প্রশিক্ষণ মর্টার শেল ছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।রোববার(১৭ জুলাই) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয় : ‘ডিজিডিপি (ডাইরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজ) ক্রয় চুক্তির আওতায়, কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে, সার্বিয়া হতে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ এর জন্য ক্রয়কৃত প্রশিক্ষণ মর্টার শেল বহনকারী একটি বিমান গ্রিসে বিধ্বস্থ হয়েছে। এখানে উল্লেখ্য উক্ত চালানে কোন অস্ত্র ছিল না এবং উক্ত চালানটি বীমার আওতাভুক্ত।’

উল্লেখ্য, শনিবার গভীর রাতে গ্রিসের উত্তরাঞ্চলের কাভালা শহরে বিধ্বস্ত ওই কার্গো উড়োজাহাজের আটজন ক্রুর সবাই মারা গেছেন বলে জানিয়েছে বিবিসি। রোববার সার্বিয়ার কর্তৃপক্ষ বার্তা সংস্থা রয়টার্সকে উড়োজাহাজ বিধ্বস্তের তথ্য নিশ্চিত করে।

গ্রিক কর্তৃপক্ষ বলেছে, উড়োজাহাজটিতে মোট ৮ জন ক্রু ছিলেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ৮ ক্রুর সবাই ইউক্রেনের নাগরিক।

দুর্ঘটনাস্থলের ড্রোনে তোলা ছবিতে দেখা যায়, গ্রিসের কাভালা শহরের প্রত্যন্ত একটি এলাকার মাঠে আছড়ে পড়েছে অ্যান্তনোভ অ্যান-১২ কার্গো উড়োজাহাজটি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি