28 C
আবহাওয়া
২:২৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় দেশে আরও ৪ মৃত্যু

করোনায় দেশে আরও ৪ মৃত্যু

করোনায় ৩ জনের মৃত্যু,

বিএনএ ডেস্ক : করোনায়  আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায়  আরও ৪ জন মারা গেছে। এর মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে একজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম, একজন রাজশাহী ও একজন খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৩৪ জনে।একই সময়ে নতুন করে ৯০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৩৪০ জনে।

রোববার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহামারি শুরু থেকে দেশে এ পর্যন্ত ১ কোটি ৪৪ লাখ ৯৯ হাজার ৯০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৫ লাখ ৩৯ হাজার ৮৫৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ লাখ ৬০ হাজার ৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন এক হাজার ৯৮৩ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ১৯ লাখ ২৪ হাজার ৯৬০ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি