28 C
আবহাওয়া
২:২৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না: কাদের

আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না: কাদের

বঙ্গবাজারে আগুনের কারণ তদন্তে উদ্ঘাটিত হবে: ওবায়দুল কাদের

বিএনএ ডেস্ক: প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন নয় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় আওয়ামী লীগ। ফাঁকা মাঠে আওয়ামী লীগ কখনও গোল দিতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৭ জুলাই) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের শুরু হওয়া সংলাপে যোগ দেবে আওয়ামী লীগ। ৩১ জুলাই নির্বাচন কমিশনের সাথে সংলাপে আওয়ামী লীগের ১০ সদস্যদের প্রতিনিধি দল মতবিনিময় করবে।

নির্বাচন কমিশনের ডাকে এই সংলাপে অংশগ্রহণ করা সকল রাজনৈতিক দলের দেশপ্রেমের উদাহরণ হবে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের মাধ্যমে যারা সরকারের পরিবর্তন চান, তাদেরকে নির্বাচনে অংশ নিতে হবে। সংলাপে প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী নির্বাচন ব্যবস্থায় ইতোমধ্যে অনেকটা উন্নতি করেছেন। ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থা আরও আধুনিক ও মানসম্মত করা হবে। নির্বাচন সংক্রান্ত সরকারের কোনো সংস্থা বা দফতর নির্বাচন চলাকালে সরকারের নির্দেশে চলবে না। নির্বাচন কমিশনের অধীনে চলবে।

বিআরটিসি লাভের ধারায় ফিরেছে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এ ধারা অব্যাহত রাখতে হবে। বিআরটিসি সরকারের যেন বোঝা না হয় সেদিকেও নজর দিতে হবে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি