28 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিনে আক্রান্ত ৫০

চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিনে আক্রান্ত ৫০

ট্টগ্রামে করোনায় ১ জনের মৃত্যু

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। রোববার (১৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ। তবে একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

ওই  প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে ৯টি ল্যাবে ৩০০টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৪১ জন নগরীর বাসিন্দা ও ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩০৮ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৩১০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৬ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান। এর আগে শনিবার (১৬ জুলাই) চট্টগ্রামে ৪১ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি