28 C
আবহাওয়া
৩:২৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের ছুটি শেষে বুধবার খুলছে নোবিপ্রবি

ঈদের ছুটি শেষে বুধবার খুলছে নোবিপ্রবি

ঈদের ছুটি শেষে বুধবার খুলছে নোবিপ্রবি

বিএনএ, নোবিপ্রবি : মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বুধবার (১৯ জুলাই) খুলছে দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। গত ৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (প্রশাসন শাখা) ড. মুহাম্মদ আলমগীর সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় জুলাইয়ের ৬ তারিখ থেকে জুলাইয়ের ১৯ তারিখ পর্যন্ত ক্লাসসমূহ এবং জুলাইয়ের ৭ তারিখ থেকে জুলাইয়ের ১৪ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ছুটি ঘোষিত হয়। এদিকে রোববার (১৬ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীরা যারা মেসে থাকেন তারাও ছুটির আমেজ শেষে কদিন আগে থেকেই ফিরতে শুরু করেছেন। ফলে শিক্ষার্থীদের পদাচরণায় মুখরিত হচ্ছে ক্যাম্পাস প্রাঙ্গণ। বুধবার থেকে আবার পুরোদমে শুরু হবে প্রত্যেক বিভাগের ক্লাস- পরীক্ষা।

এছাড়া আগামী বুধবার থেকে শিক্ষার্থী বহনকারী বাসগুলো পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী নির্দিষ্ট রুটে যাতায়াত করবে বলে জানা যায়। উল্লেখ্য, গত ৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত নোবিপ্রবি পবিত্র ঈদুল আজহার ছুটি ঘোষণা করে।

বিএনএনিউজ২৪.কম/আব্দুল্লাহ আল মাহবুব শাফি/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি