28 C
আবহাওয়া
৩:২৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ঈদে ঢাকা ছাড়া মানুষের অর্ধেকও ফেরেনি!

ঈদে ঢাকা ছাড়া মানুষের অর্ধেকও ফেরেনি!

ঈদ

বিএনএ ডেস্ক, ঢাকা: দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে গত ১০ জুলাই। ঈদের আগের দুই দিন অর্থাৎ ৮ ও ৯ জুলাই এবং ঈদের পরের দুই দিন অর্থাৎ ১১ ও ১২ জুলাই ৯০ লাখ ৩৮ হাজার ৭৭৮টি সিম ঢাকার বাইরে গেছে। ঈদের ছুটি শেষে এখন পর্যন্ত রাজধানীতে ফিরেছে ৩৩ লাখ ৪৪ হাজারটি সীম। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুকে এসব তথ্য জানিয়েছেন।

প্রতিবার ঈদ ঘিরে ঠিক কত মানুষ ঢাকা ছাড়েন ও ঈদের পরের দিনগুলোতে কত মানুষ ফিরে আসেন তার সঠিক সংখ্যা কোথাও পাওয়া যায় না। তবে সক্রিয় মোবাইল ব্যবহারকারীর সংখ্যা অর্থাৎ কতগুলো সক্রিয় সিম ঈদের আগে ঢাকা থেকে ঢাকার বাইরে যাচ্ছে ও ঈদের পরে ঢাকায় ফিরছে; তা থেকে এর একটা ধারণা পাওয়া যায়। প্রতিটি সীমকে একেকজন মানুষ ধরে হিসাব করলে এবার ঈদে ঢাকায় ছেড়েছে ৯০ লাখের বেশি মানুষ।

এর বিপরীতে মন্ত্রীর তথ্য অনুযায়ী, ঈদের পরের চার দিন অর্থাৎ ১১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত মোট ৩৩ লাখ ৪৪ হাজার ৯০৭টি সিম ঢাকায় ফিরে এসেছে। এ থেকে একটা ধারণা পাওয়া যায় যে ঈদের পরের চার দিনে ঢাকায় ফেরা সিমের কাছাকাছি সংখ্যক মানুষ ঢাকায় ফিরেছেন।

১২ জুলাই কাগজে-কলমে অফিস খুললেও আজও পুরোনো ধারায় ফেরেনি রাজধানী ঢাকা। শুক্র ও শনিবারের ছুটি শেষে আজ থেকে ঢাকায় পুরোনো ব্যস্ততা ফিরতে পারে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি