28 C
আবহাওয়া
২:৩৭ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট উন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের লজ্জা দিলো টাইগাররা।

শনিবার গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে মাঠে প্রথমে ব্যাট করা উইন্ডিজ তাইজুল ইসলামের ঘূর্ণিতে ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করতে পারে। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ও ৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায়।

রান তাড়ার এক পর্যায়ে ১৪৭ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে অবিচ্ছিন্ন ৩২ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সোহান-মিরাজ। নুরুল হাসান সোহান ৩২ ও মেহেদী হাসান মিরাজ ১৬ রানে অপরাজিত থাকেন। সর্বোচ্চ ৫০ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। অধিনায়ক তামিম ইকবাল ৩৪, মাহমুদ উল্লাহ রিয়াদ ২৬ ও মোসাদ্দেক হোসেন ১৪ রান করেন। উইন্ডিজের গুদাকেশ মোতি ২৩ রানে চার উইকেট নেন।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ১৭৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শরিফুল ইসলামের জায়গায় এদিন দলে জায়াগা পাওয়া বাঁহাতি স্পিনার ২৮ রান দিয়ে ৫ উইকেট নেন।

দলপতি নিকোলাস পুরান একাই টেনেছেন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটাকে, ১০৯ বলে খেলেন ৭৩ রানের ইনিংস। এছাড়া কেসি কার্টি করেন ৩৩ রান। রভম্যান পাওয়েলের ব্যাট থেকে আসে ১৮ রান। তাইজুল ছাড়াও দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। দুজনই নিয়েছেন দুটি করে উইকেট।

ওয়ানডে ফরম্যাটে এ নিয়ে তৃতীয়বার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। ২০০৯ ও ২০২০ সালের পর আবারও বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলো ক্যারিবীয়রা। প্রতিবারই সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি