30 C
আবহাওয়া
১০:৫০ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আইকনিক সেই জার্সি গায়ে শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ

আইকনিক সেই জার্সি গায়ে শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ


বিএনএ, ঢাকা: মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বেলা সাড়ে ১১টার দিকে সংসদে প্রবেশ করতে দেখা যায় হাসনাত আবদুল্লাহকে। আইকনিক সেই জার্সি গায়েই সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ যে জার্সি পরে শপথ গ্রহণ করেছেন, তা সবুজ রঙের, সামনে লেখা তার বিভাগের নাম এবং বাম দিকের ওপরের অংশে ফুটে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। পেছনে লেখা ছিল তার নাম ‘হাসনাত’ ও নম্বর ১০।

২০২৪ সালের গণ-অভ্যুত্থান চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জার্সি গায়ে আন্দোলনে দেখা যায় হাসনাতকে। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানেও একই জার্সি পরেছিলেন তিনি।

এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে সেই চিরচেনা জার্সি পরেই মঞ্চে উঠেন হাসনাত। এবার সেই জার্সি পরেই সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এনসিপির এই নেতা।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ