বিএনএ, ঢাকা: সংসদীয় দলের প্রথম সভায় বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কোনো সংসদ সদস্য (এমপি) শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা নেবেন না এবং সরকারি কোনো প্লটও গ্রহণ করবেন না।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এমপিদের শপথের পর জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের এ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে যে বিএনপির এমপিদের কেউ শুল্কমুক্ত গাড়ি ও সরকারিভাবে কোনো প্লট নেবেন না।
বিএনএ/ওজি
![]()

