28 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে ৫ শ্রমিক নিহত

ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে ৫ শ্রমিক নিহত


বিএনএ, ফেনী : ফেনীতে একটি পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কায় পাঁচ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদ্রাসা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

মহুরিগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতরা সবাই শ্রমিক। প্রতিদিনের মতো কাজ শেষে গন্তব্যে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান জানান, দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত