23 C
আবহাওয়া
৯:০৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » দুদক কর্মকর্তা শরীফের চাকুরি বহালের দাবিতে মানববন্ধন

দুদক কর্মকর্তা শরীফের চাকুরি বহালের দাবিতে মানববন্ধন


বিএনএ ডেস্ক, ঢাকা: দুর্নীতি দমন কমিশন-দুদকের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দীনকে চাকুরিচ্যুত করার প্রতিবাদ জানিয়েছেন তার সহকর্মীরা। দুপুরে (১৭ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে মানববন্ধন করেন তারা।

বলেন, দুদক স্বাধীন সংস্থা হলেও তদন্তকারী কর্মকর্তা হিসেবে নানা হয়রানির শিকার হন দুদক কর্মকর্তারা। সবশেষ যার বলি হয়েছেন শরীফ উদ্দীন।

মানববন্ধনকারীরা জনান, শরীফ উদ্দীন সবশেষ পটুয়াখালীতে কর্মরত ছিলেন। এর আগে চট্টগ্রামে দায়িত্ব ছিলো তার। দক্ষ কর্মকর্তা হিসেবে শরীফ তখন ৫২ টি মামলা করেন বিভিন্ন ঘটনায়। বিশেষ করে কক্সবাজারে ভূমি অধিগ্রহণের কোটি কোটি টাকা আত্মসাৎতের ঘটনা উদঘাটন ও অনুসন্ধান করেছেন তিনি। এর পরপরই তাকে বদলি করে দেয়া হয় চট্টগ্রাম থেকে।

দুদক কর্মকর্তারা বলছেন, নিষ্ঠাবান কর্মকর্তাদের এভাবে বরখাস্ত করার ঘটনা দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতার সমার্থক।

এর আগে জীবননাশের হুমকি পেয়ে গত ৩০ জানুয়ারি জীবনের নিরাপত্তা চেয়ে চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শরীফ উদ্দিন। আর ১৬ ফেব্রুয়ারি তাঁকে চাকরিচ্যুতির আদেশ দেয় দুদক। চাকরিচ্যুতির বিষয়ে শরীফ উদ্দিন নিজেকে মজলুম বলে দাবি করেন।

বিএনএ/আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স