19.8 C
আবহাওয়া
১১:৩৯ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকার মিরপুরে কলেজছাত্রীর আত্নহত্যা

ঢাকার মিরপুরে কলেজছাত্রীর আত্নহত্যা


বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুর-১০ নম্বরের একটি বাসা থেকে সানজিদা ইসলাম মীম (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সানজানা ইসলাম মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে বরগুনা সদর উপজেলার চাঁদখালী গ্রামের শওকত মৃধার মেয়ে।মিরপুর-১০ নম্বরের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

নিহতের ভাই সাখাওয়াত হোসেন বলেন, “আমার বোন মেধাবী ছাত্রী ছিলেন। আমাদের সবার অগোচরে একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়েছিল। ওই ছেলের সঙ্গে অভিমান করে আজ সকালের দিকে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখেন। এরপর বেশ কিছু সময় পেরিয়ে গেল তার কোনো সাড়া শব্দ না পেয়ে আমরা দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে আমার বোন। পরে দ্রুত অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ