31 C
আবহাওয়া
৩:০৩ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে দুই এসআই নিহত

নারায়ণগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে দুই এসআই নিহত


বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পৌরসভার দত্তপাড়া এলাকায় প্রাইভেটকার খাদে পড়ে পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।  এ ঘটনায় আরও এক সহকারী উপ পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম নিশ্চিত করেন।

নিহতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা থানার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহম্মেদ ও গোপালগঞ্জের চরভাটপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে এসএম শরীফুল ইসলাম। তারা সোনসারগাঁ থানায় কর্মরত।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং শেষে সোনারগাঁও থানায় কর্মরত এসআই কাজী সালেহ আহম্মেদ, শরিফুল ইসলাম ও এএসআই রফিকুল ইসলাম মাইক্রোবাসযোগে থানায় ফিরছিলেন। পথে সোনারগাঁওয়ের দত্তপাড়া এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরের খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজী সালেহ আহম্মেদ ও শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মুনসুর আলী বলেন, গাড়িটি পুকুরে পড়ার পর রশি বেঁধে উল্টে ইট দিয়ে গ্লাস ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন। আহত এএসআইকে আমি নিজেই চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে এসেছি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫