27 C
আবহাওয়া
১২:০৪ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ভক্তদের কাছে ক্ষমা চাইলেন নোবেল

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন নোবেল

নোবেল

বিনোদন ডেস্ক: নানা সময়ে নানা ধরনের মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন আলোচিত কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। গত ১১ জানুয়ারি দিবাগত মধ্যরাতে হঠাৎ করেই গান ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে আবারো আলোচনায় আসেন তিনি।

যদিও গান ছাড়ার ঘোষণা কেন দিয়েছেন, এর নেপথ্যেই বা কি সেসব নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি নোবেলকে। সেই রেশ কাটতে না কাটতেই আজ ভক্তদের কাছে ক্ষমা চেয়ে বসলেন নোবেল।

১৬ জানুয়ারি নোবেল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘এত যে হেটার্স হেটার্স করো! আসলে এরা কারা? দিন শেষে সাউন্ডটেক চ্যানেল হোক, আর নোবেল ম্যান চ্যানেল হোক, এরা আমার গান কিন্তু টুকটাক শোনে। সেই অধিকারের জায়গা থেকে একটা আবদার করি ভাই-বোন-মা-বাবা, বাদ দাও না এবার। তোমরা আমার শ্রোতা, আমার কলিজা তোমরা। তোমাদের কারণেই আমি নোবেল। তোমাদের ছাড়া আমি কিছুই না। কিচ্ছু না! জিরো! যাস্ট জিরো!! ভুলের উর্ধ্বে কেউই না। কিন্তু ক্ষমা কি মহৎ গুন নয়? আমি জানি আমার মত দু-চারটা নোবেল না থাকলে সঙ্গীত জগতের কিচ্ছু আসবে যাবেনা।

তবে আরেকটা সুযোগ চাই। বিশ্বাস রাখো, আমার কাছে বাংলা গানকে দেবার মত কিছু হলেও আছে। তবে কি এবার ঘৃণার সাগরের স্নানটা শেষ করে একটু ভালবাসা দেওয়া যায় না? আর কিচ্ছু চাইনা আমি, একটু ভালবাসা ছাড়া। আর কত কষ্ট দিবা? আমিও তো মানুষ।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!