29 C
আবহাওয়া
১:৪০ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন লেভিট

হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন লেভিট


বিএনএ, বিশ্বডেস্ক : ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসে ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলেছেন। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিটের নাম ঘোষণা করেন ট্রাম্প। লেভিট ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের মুখপাত্র ছিলেন।

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ক্যারোলিন একজন স্মার্ট ও বলিষ্ঠ মননের। সেইসঙ্গে ক্যারোলিন অত্যন্ত কার্যকর যোগাযোগ স্থাপনকারী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

ট্রাম্প আরও বলেছেন, ক্যারোলিন আমার ঐতিহাসিক প্রচার শিবিরে জাতীয় প্রেস সেক্রেটারি হিসেবে অসাধারণ কাজ করেছেন। এবং আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে তিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করবেন।

এর জবাবে ক্যারোলিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প। আমি বিনীত এবং সম্মানিত বোধ করছি।

২০১৯ সালে স্নাতক সম্পন্ন করার ক্যারোলিন প্রথমবার ট্রাম্পের জন্য হোয়াইট হাউসে কাজ শুরু করেন। তিনি প্রথমে প্রেসিডেন্টের লেখক এবং পরবর্তীতে সহযোগী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন।

এরপর সর্বশেষ, ২০২৪ সালের জানুয়ারিতে ক্যারোলিন ট্রাম্পের প্রচার শিবিরের প্রেস সেক্রেটারি হিসেবে যোগদান করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল