23 C
আবহাওয়া
৭:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা

হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা

হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা

বিএনএ, ঢাকা: ‘ফ্যাসিবাদের দোসর’ বিচারপতিদের পদত্যাগের দাবিতে বুধবার (১৬ অক্টোবর) হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। এর আগে সকাল সাড়ে ১০টা থেকেই রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান নেন।

এ সময় শিক্ষার্থীরা ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে—হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত—আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়—ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা—ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই—খুনি হাসিনার ফাঁসি চাই’- ইত্যাদি স্লোগান দেন।

এর আগে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হাইকোর্ট ঘেরাওয়ের এই কর্মসূচির ঘোষণা করে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ...