28 C
আবহাওয়া
৪:৩২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশে ফের ‘দেখা যাচ্ছে’ জি বাংলা

বাংলাদেশে ফের ‘দেখা যাচ্ছে’ জি বাংলা

জিবাংলা

বিএনএ, বিনোদন ডেস্ক: ক্লিন ফিড বাস্তবায়ন করে বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে ভারতীয় টেলিভশন চ্যানেল জি বাংলা। বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে চ্যানেলটিতে এখন আর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে না। বন্ধের দুই সপ্তাহ পর জি বাংলা কর্তৃপক্ষ থেকে গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ক্লিন ফিড পেয়ে গতকাল শুক্রবার থেকে ক্যাবল অপারেটররা চ্যানেলটি সম্প্রচার করছেন।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারের বিধিনিষেধ অনুযায়ী আমরা চ্যানেলগুলো সম্প্রচার করছি। ক্লিন ফিড না থাকা অনেক বিদেশি চ্যানেল এখন সম্প্রচারে নেই। জি বাংলা কর্তৃপক্ষ ক্লিন ফিড দেওয়ায় শুক্রবার থেকে ক্যাবল অপারেটররা চ্যানেলটি সম্প্রচার করছেন।

জানা গেছে, জি বাংলা থেকে ক্লিন ফিড পেলেও অনেক ক্যাবল অপারেটর সেটি চালাতে পারছেন না। বাড়তি খরচের কারণে অনেকে এখনো চ্যানেলটি সম্প্রচার শুরু করতে পারেননি। ক্লিনফিড দিয়ে চ্যানেল পরিচালনার জন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে অপারেটরদের।

সরকারি নির্দেশনা মেনে গত ১ অক্টোবর থেকে অনুষ্ঠানের মধ্যে বিজ্ঞাপন প্রচার করে- এমন বিদেশি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন বাংলাদেশের ক্যাবল অপারেটররা। পরে গত ৫ অক্টোবর সব চ্যানেল বন্ধ না রেখে বিজ্ঞাপনবিহীন (ক্লিন ফিড) বিদেশি টিভি চ্যানেলে বা অনুষ্ঠান সম্প্রচারের নির্দেশ দেয় তথ্য মন্ত্রণালয়। ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রশাসকসহ সংশ্লিষ্টদের একটি চিঠি দেয় তথ্য মন্ত্রণালয়।

বিএনএএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি