বিএনএ, ঢাকা : আগের বছরের তুলনায় চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স প্রবাহ ২১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৭৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংক (বিবি) থেকে মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) প্রকাশিত সর্বশেষ তথ্যে এমন চিত্র প্রকাশ পেয়েছে।
গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ২৯৩ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরে গত জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা ৬ হাজার ৪৭৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫ হাজার ৪৩১ মিলিয়ন ডলার।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

