28 C
আবহাওয়া
৪:৫৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে ৭ বছরের শিশু ধর্ষিত, ধর্ষক গ্রেপ্তার

কর্ণফুলীতে ৭ বছরের শিশু ধর্ষিত, ধর্ষক গ্রেপ্তার

কর্ণফুলী ৭ বছরের শিশু ধর্ষিত, ধর্ষণকারী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। মঙ্গলবার ( ১৫ জুন) বিকালে ৩টার দিকে নগরীর কর্ণফুলী থানার বড় উঠান ইউনিয়নে এ ঘটনা ঘটে। আজ বিকাল ৩ টার দিকে ধর্ষণকারী মো, খলিলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার খলিল বড় উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের ২ নং ওয়ার্ডের হাশেম মিস্ত্রির ছেলে।

বড় উঠান ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মাদ দিদারুল আলম(দিদার) বলেন,  মেয়েটি প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল (মঙ্গলবার) বিকাল ৩টার দিকে মেয়ের মা উপবৃত্তির টাকা আনতে ঘর থেকে বের হয়। এসময় মেয়েটি ঘর থেকে বের হয়ে ১শ’ ফুট দুরত্বে অবস্থিত খই কারখানার দিকে যায়। সেখানে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে মাদকাসক্ত খলিল।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ৭ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে খলিল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি