32 C
আবহাওয়া
৩:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

কর্ণফুলীতে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

কর্ণফুলীতে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে ৪০০ পিস ইয়াবাসহ আবদুল মালেক (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মইজ্জ্যারটেক চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মালেক কক্সবাজার সদর উপজেলার মোক্তার আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে মালেকের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত