29 C
আবহাওয়া
১২:৩১ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home »  রাজধানীতে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

 রাজধানীতে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

 রাজধানীতে অজ্ঞাত তরুণীর মৃতদেহ উদ্ধার

বিএনএ,ঢাকা : রাজধানীর খিলক্ষেত তিনশো ফিট রাস্তার পাশে থেকে অজ্ঞাত পরিচয় (২২) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৬ এপ্রিল) সকালের দিকে খবর পেয়ে ওই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ জানান, শনিবার (১৬ এপ্রিল) সকালে খিলক্ষেত তিনশো ফিট রাস্তার পাশে মাটিচাপা দেওয়ার মতো অবস্থায় ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। শুক্রবার রাতের যে কোনো সময় এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

তিনি আরও জানান, সিআইডির ফরেনসিক টিম তরুণীর ফিঙ্গারপ্রিন্টসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর