18 C
আবহাওয়া
৭:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » যৌন হয়রানি প্রতিরোধে কুবিতে ইউএন উইমেন বাংলাদেশের সভা

যৌন হয়রানি প্রতিরোধে কুবিতে ইউএন উইমেন বাংলাদেশের সভা

যৌন হয়রানি প্রতিরোধে কুবিতে ইউএন উইমেন বাংলাদেশের সভা

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইউএন উইমেন বাংলাদেশের সহযোগিতায় এবং আমরাই পারি এর আয়োজনে ‘মাল্টিস্টেকহোল্ডার এলায়েন্স ও যৌন হয়রানি প্রতিরোধ শীর্ষক’ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউএন উইমেন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গঠিত ‘টেকনিক্যাল কমিটি’ ও যৌন নিপীড়ন প্রতিরোধ কল্পে গঠিত ‘অভিযোগকমিটি’র কার্যাবলি ও ইউএন উইমেন কুবির ভবিষ্যত লক্ষ্য সম্পর্কে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউএন উইমেনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ড. জান্নাতুল ফেরদৌস, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ফাহাদ জিয়া, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক শারমিন রেজোয়ানা, ‘আমরাই পারি’এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুবিনুর রহমান এবং প্রোগ্রাম অফিসার মর্জিয়া প্রভা, ‘দৃষ্টি’ এর প্রজেক্ট অফিসার রিনা রাণী দত্ত ও কাজী আহমেদ জামিল রুকনসহ উইএন উইমেনের স্টুডেন্ট লিডার ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধকল্পে ইউএন উইমেন, আমরাই পারি প্রায়ই বিভিন্ন সচেতনতামূলক সভা সেমিনারের আয়োজন করে থাকে। এবারের সভাটি বাস্তবায়নে ‘দৃষ্টি কুমিল্লা’ সর্বাত্মক সহযোগিতা করে।

বিএনএ/হাবিবুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী