23 C
আবহাওয়া
৯:০৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » পাঁচ না, চার ইউনিটে হবে ঢাবির ভর্তি পরীক্ষা

পাঁচ না, চার ইউনিটে হবে ঢাবির ভর্তি পরীক্ষা

'ঢাবিতে ভর্তি ফি বৃদ্ধি, পরীক্ষার তারিখ ঘোষণা'

বিএনএ ডেস্ক, ঢাকা: ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে চার ইউনিটের মাধ্যমে। উঠে যাচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে জনানো হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে কলা, সামাজিক বিজ্ঞান ও আইনের ভর্তি পরীক্ষা হবে ‘ক’ ইউনিটের মাধ্যমে। বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হবে ‘খ’ ইউনিটে, ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা হবে ‘গ’ ইউনিটে আর চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা হবে ঘ ইউনিটের মাধ্যমে।

জনানো হয়, বিভাগ পরিবর্তনের জন্য বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদে ভর্তি পরীক্ষার সুযোগ পাবে। একইভাবে কলা অনুষদের শিক্ষার্থীরাও বাণিজ্য এবং বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার সুযোগ পাবে।

তবে ২০২১-২২ শিক্ষাবর্ষে আগের মতই বিজ্ঞান অনুষদের জন্য ‘ক’, কলা অনুষদের ‘খ’, বাণিজ্যর অনুষদে ‘গ’, সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ও চারুকলা অনুষদের জন্য ‘চ’ ইউনিট বহাল থাকছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স