19 C
আবহাওয়া
৩:০৩ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ১০, ২০২৬
Bnanews24.com
Home » ইসলামী আন্দোলনের অনুপস্থিতিতেই ১১ দলীয় জোটের আসন বণ্টনের ঘোষণা

ইসলামী আন্দোলনের অনুপস্থিতিতেই ১১ দলীয় জোটের আসন বণ্টনের ঘোষণা


বিএনএ, ঢাকা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খিলাফতে মজলিসসহ ১১ দলের সমন্বয়ে গঠিত ’১১ দলীয় নির্বাচনী ঐক্য’।

যদিও এই ঐক্যের অন্যতম শরীক বাংলাদেশ ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না।

এছাড়া বাংলাদেশ খিলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা জোটে থাকলেও তাদের আসন এখনো নির্ধারণ করা যায় নি বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বা আইডিইবি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আসন বণ্টনের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি জানান, জামায়াত ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, আমার বাংলাদেশ পাটি ৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২ এবং বাংলাদেশ নেজামে ইসলাম ২টি আসনে নির্বাচন করবে।

এই ঘোষণা অনুযায়ী, ১১ দলীয় ঐক্যে থাকা দলগুলোর মধ্যে মোট ২৫৩ আসনে সমঝোতা হয়েছে। বাকি আসনগুলোর বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করেন মি. তাহের ।

ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে কেন অনুপস্থিত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, “তারা নিজেদের মধ্যে আরও আলোচনা করছেন, আমরা আশা করছি তারা আমাদের সঙ্গে থাকবেন। জোট ভাঙে নাই, জোট আছে।”

চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করেছে দলগুলো। বৃহস্পতিবার বিকেলেও এক দফা বৈঠক করেন দলগুলোর নেতারা।

এছাড়া আসন বণ্টনের বিষয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতা করতে কয়েক দফা আলোচনার পরও কোনো সিদ্ধান্ত আসেনি।

এদিকে, ১১ দলীয় ঐক্যে থাকা না থাকা সহ নির্বাচনের বিষয়ে নিজেদের অবস্থান জানাতে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ