বিএনএ, ঢাকা: ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন মডেল থানায় দায়েরকৃত মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ওসমান হাদিকে গুলি করার ঘটনায় পল্টন থানার দায়েরকৃত মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি মতিঝিল বিভাগ তদন্ত করবেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া বলেন, গতকাল (রোববার) রাতে ওসমান হাদীকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা (মামলা নং-১৯) হয়। মামলাটি আজ ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে। মামলার এজাহারে আসামি হিসেবে একজনের নাম দেওয়া হয়েছে।
বিএনএ/শাম্মী
![]()

