31 C
আবহাওয়া
৬:৫৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সন্দ্বীপে ট্রিপল মার্ডারের ঘটনায় ১০ আসামি কারাগারে

সন্দ্বীপে ট্রিপল মার্ডারের ঘটনায় ১০ আসামি কারাগারে

সন্দ্বীপে ট্রিপল মার্ডারের ঘটনায় ১০ আসামি কারাগারে

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপে আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় করা মামলায় ১০ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আজিজ আহমেদ ভূঁঞা এই আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- কেফায়েত উল্ল্যা (৪৫), আলতাফ হোসেন (৪৮), নুর উদ্দিন (৪৩), জুয়েল (২৮), জাফর উল্ল্যা (৫২), নোমান ছিদ্দিক প্রকাশ জাহাঙ্গীর (৪০), খলিল (৩৫), খবির উদ্দিন (৫২), নিজাম উদ্দিন (৪০) ও গোলাম মওলা (৫০)।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বিভাগীয় স্পেশাল পিপি ও বাদী পক্ষের আইনজীবী রুবেল পাল জানান, সন্দ্বীপে গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় দাবি করা চাঁদা না পেয়ে অস্ত্রসস্ত্র নিয়ে জেলেদের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। তখন ৬ জন গুলিবিদ্ধ হলে তার মধ্যে তিনজন মারা যান। বাকি তিনজন দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হন। এই ঘটনায় অভিযুক্ত ১০ জন হাইকোর্ট থেকে ২৬ নভেম্বর পর্যন্ত জামিনে ছিলেন।

বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর