26 C
আবহাওয়া
৫:২১ অপরাহ্ণ - মে ১, ২০২৬
Bnanews24.com
Home » মধ্যপ্রাচ্যে ১১ হাজার টন ইলিশ যাচ্ছে

মধ্যপ্রাচ্যে ১১ হাজার টন ইলিশ যাচ্ছে


বিএনএ,ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১ হাজার মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে।সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান।

তিনি বলেন, আসন্ন দুর্গাপূজায় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে ভারতে এক হাজার ২০০ মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।

এছাড়াও প্রবাসী বাঙালিদের দাবির প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ হাজার মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ বছর জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। তবে এ মাসেই দেশের কিছু জায়গায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা প্রমুখ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ