34 C
আবহাওয়া
৬:৩০ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » আফগান সরকারের পতন: দেশ ছেড়েছে আশরাফ গানি

আফগান সরকারের পতন: দেশ ছেড়েছে আশরাফ গানি

আফগান সরকারের পতন: দেশ ছেড়েছে আশরাফ গানি

বিএনএ বিশ্বডেস্ক : অপ্রতিরোধ্য তালেবানের অভিযানের মুখে দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি। রোববার তিনি আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী দেশ তাজিকিস্তানের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। এছাড়া আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও দেশ ছেড়ে পালিয়েছেন বলে শোনা যাচ্ছে।

রয়টার্সের খবরে বলা হয়,আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আফগান প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে জানা যায়,, নিরাপত্তাজনিত কারণে আশরাফ গানির গতিবিধি সম্পর্কে এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না।

তালেবানের সশস্ত্র অভিযানের মুখে আশরাফ গানি দেশ ছেড়েছেন অথবা ছাড়তে পারেন বলে বেশ কিছু গণমাধ্যমে আগেই খবর ছড়িয়েছিল। তবে রোববার বিকেলেও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছিল, আফগান প্রেসিডেন্ট কাবুলেই রয়েছেন। সস্ত্রীক প্রেসিডেন্সিয়াল প্যালেসে সময় কাটাচ্ছেন তিনি।

গত শনিবার বিকেলে জনতার উদ্দেশে ভাষণ দেন আফগান প্রেসিডেন্ট। পূর্বে রেকর্ড করা এক ভিডিওবার্তায় তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তবে সেই বক্তব্যের ২৪ ঘণ্টা যেতে না যেতেই দেশ ছেড়ে পালালেন পশ্চিমা-সমর্থিত এ নেতা।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু