31.7 C
আবহাওয়া
২:১০ অপরাহ্ণ - জুলাই ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ইরাক থেকে সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র


বিএনএ বিশ্বডেস্ক : ইরাক থেকে আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সফরে যাওয়া ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এ কথা জানিয়েছেন।ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি হোয়াইট হাউসে যান।

২০০৩ সালে ইরাকে সাদ্দাম হোসেন সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র। সাদ্দামের পতন হলেও ইরাকে রয়ে যান মার্কিন সেনারা।
এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, আইএসবিরোধী অভিযান শেষ করার জন্য ইরাকের সঙ্গে ২০২৪ সালে সই হওয়া চুক্তির প্রতি তারা অঙ্গীকারবদ্ধ। চুক্তির সময় ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ