বিএনএ, ঢাকা : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৩০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেটে এ তথ্য জানানো হয়।
সীমানা পুনর্নির্ধারণ হওয়া আসনগুলো হলো—ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।
গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে সদর উপজেলার সঙ্গে নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। বগুড়া-২ আসনে শিবগঞ্জের পাশাপাশি যুক্ত হয়েছে নবগঠিত মোকামতলা উপজেলা। ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা এবং কুমিল্লা-৩ আসনে মুরাদনগরের সঙ্গে যুক্ত হয়েছে নবগঠিত বাঙ্গরা উপজেলা।
এছাড়াও, চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ির সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর এবং কক্সবাজার-১ আসনে মাতামুহুরী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪ আসনের সীমানাতেও প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে পরিবর্তন আনা হয়েছে। তবে নতুন উপজেলা ও প্রশাসনিক ইউনিট অন্তর্ভুক্ত করা হলেও অধিকাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনগুলোর ভৌগোলিক এলাকায় বড় ধরনের পরিবর্তন হয়নি।
বিএনএনিউজ/এইচ.এম।

![]()