31 C
আবহাওয়া
২:৩৪ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » হেফাজত ইসলামের ৩ নেতা পাঁচ দিনের রিমান্ডে

হেফাজত ইসলামের ৩ নেতা পাঁচ দিনের রিমান্ডে

হেফাজত ইসলামের ৩ নেতা পাঁচ দিনের রিমান্ডে

বিএনএ, ঢাকা : রাজধানীর পল্টন থানায় ২০১৩ সালে দায়ের করা নাশকতার মামলায় হেফাজত ইসলামেল তিন নেতাকে ৫ দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তিন নেতা শাখাওয়াত হোসেন রাজী, ফখরুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মুফতি শরিফউল্লাহ ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সহিংস ঘটনার পরদিন যাত্রাবাড়ী থানায় হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভুক্ত আসামি। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫