26 C
আবহাওয়া
২:৫০ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজশাহীতে ভুল সিগন্যালের কারণে দুটি ট্রেনের সংঘর্ষ

রাজশাহীতে ভুল সিগন্যালের কারণে দুটি ট্রেনের সংঘর্ষ

ভুল সিগন্যালের কারণে দুটি ট্রেনের সংঘর্ষ

বিএনএ, রাজশাহী: রাজশাহীতে ভুল সিগন্যালের কারণে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে এ সংঘর্ষ হয়।

ট্রেন দুটির একটি পরিষ্কার করার জন্য ওয়াশপিটে যাচ্ছিল, অন্যটি সেখান থেকে বের হচ্ছিল। যাত্রী ছিল না বলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে দুটি ট্রেনেরই একটি করে বগি লাইনচ্যুত হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওয়াশপিটে পরিষ্কার করার পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। তখন ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ সময় দুটি ট্রেনের সাইড কলিউশন (পার্শ্ব সংঘর্ষ) হয়। ফলে ট্রেন দুটির বগি দুটি লাইন থেকে নেমে যায়। তবে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

মহাব্যবস্থাপক আরও বলেন, উদ্ধারকাজ শুরু হয়েছে, তবে দুর্ঘটনার কারণে ট্রেন দুটি ছেড়ে যেতে দেরি হবে। ঠিক কখন যাত্রী নিয়ে ট্রেনগুলো যাবে, তা বলা যাচ্ছে না। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!