27.9 C
আবহাওয়া
৮:৩৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » হজযাত্রীদের বিমানভাড়া কমানোর সুপারিশ

হজযাত্রীদের বিমানভাড়া কমানোর সুপারিশ

hajj

বিএনএ, ঢাকা: হজযাত্রীদের বিমানভাড়া কমানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বিমানভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করেছে কমিটি।

বুধবার (১৫ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম এবং রত্না আহমেদ অংশ নেন।

বৈঠকে হজযাত্রীদের মেডিকেল টিমে হার্ট, অ্যাজমা ও ডায়াবেটিস রোগে বিশেষজ্ঞ ডাক্তারদের অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। কমিটি হজযাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির কার্যক্রমকে দ্রুত সমাপ্তির সুপারিশ করে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর (২০২২) জনপ্রতি হজের বিমান ভাড়া ধরা হয়েছিল এক লাখ ৪০ হাজার টাকা। এবার সেটা বেড়ে হয়েছে এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। এতে অতিরিক্ত খরচ বেড়ে যায় ৫৭ হাজার ৭৯৭ টাকা। মিনা ও আরাফাতের সার্ভিস বাবদ এবার সৌদি কর্তৃপক্ষকে দিতে হবে জনপ্রতি এক লাখ ৬০ হাজার ৬৩০ টাকা। গত বছর যা ছিল মাত্র ৬১ হাজার ২৩৬ টাকা। এক্ষেত্রে ব্যয় বেড়েছে ৯৯ হাজার ৩৯৫ টাকা।

এ বছর বাংলাদেশ থেকে হজের জন্য সরকারিভাবে খরচ ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আর বেসরকারি হজ প্যাকেজ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছর সরকারিভাবে হজে যাওয়ার খরচ ধরা হয়েছিল ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা এবং কুরবানি ছাড়া প্যাকেজের খরচ ছিল ৪ লাখ ৬২ হাজার ১৪৯ টাকা। অর্থাৎ গত বছরের চেয়ে এ বছর হজের খরচ দেড় লাখ থেকে ২ লাখ ২১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে গত ৯ জানুয়ারি সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী এ বছর হজ যাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে পারবেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি