28 C
আবহাওয়া
৩:১৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছালো

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছালো


বিএনএ, ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছালো। নতুন তারিখ ধার্য করা হয়েছে ১৯ ফেব্রুয়ারি। আজ রোববার (১৫ ফেব্রুয়ারী) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।

রাজধানীর পল্টন থানায় দায়ের করা এই মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। মামলাটি তদন্ত করে গত ৬ জানুয়ারি ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা । তবে মামলার বাদী ১৫ জানুয়ারি ডিবির দেওয়া ওই অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীকালে কয়েক দফায় সময় নেওয়ার পর আজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ প্রতিবেদন দাখিল না করায় আবারও তারিখ পেছানো হলো। এই নিয়ে সিআইডি প্রতিবেদন দাখিলের জন্য সাতবার সময় পেল।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ